নিজস্ব প্রতিনিধিঃ
স্কুল চলাকালীন দশম শ্রেণির এক ছাত্রী নবম শ্রেণির এক ছাত্রের
পীঠে ছুড়ি ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ছাত্রটি রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে মাটিতে
লুটিয়ে পড়ে যায়। সাথে সাথেই স্কুল কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় এবং খবর
পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য
হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কৈলাসহরের বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।
এই ঘটনার ব্যাপারে ছাত্রের বাবা জানায় , উনার পনের বছরের ছেলে অনির্বান ধর বিদ্যানগর
দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। দুপুরে স্কুলে টিফিনের বিরতির সময় অনির্বান
এবং তার দুই বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল এবং বন্ধুবান্ধব মিলে নিজেদের মধ্যে কথাবার্তা
বলছিল। সেসময় দশম শ্রেণির এক ছাত্রী তাদের সামনে যাচ্ছিল। সেই সময় ছাত্রীটি হঠাৎ করে
অনির্বানকে প্রশ্ন করে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করছ কেন? এই কথা শোনে অনির্বান বলে, দিদি আমরা তুমাকে চিনি
না আর, তুমাকে নিয়ে হাসাহাসি করিনি। এই কথা বলতেই দশম শ্রেণির ছাত্রীটি নিজের ব্যাগ
থেকে ছুড়ি বের করে অনির্বানের বাম ঘাড়ে ছুড়ি ঢুকিয়ে দেয়। সাথে সাথেই অনির্বান মাটিতে
লুটিয়ে পড়ে এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়। উপস্থিত ছাত্র ছাত্রীরা এই দৃশ্য দেখে চিৎকার
চেচামেচি শুরু করলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অগ্নি নির্বাপক
দপ্তরে খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে উদ্ধার করে ঊনকোটি
জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায় যে, ছাত্রীটি যে
ছুড়ি দিয়ে আঘাত করেছে, সেই ছুড়িটি পুরোপুরি ছাত্রের বাম দিকের ঘাড়ে ঢুকে যায়। চিকিৎসক
ছাত্রের ঘাড়ে একটি সেলাই দিয়েছেন। ছাত্রটি ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। অনির্বানের
বাবা জানান যে, ছাত্রীটির বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করবেন। এই ঘটনার পর
স্কুল কর্তৃপক্ষ কৈলাসহর থানায় খবর দেয় এবং খবর পেয়েই কৈলাসহর থানার পুলিশ স্কুলে এসে
ছাত্রীটিকে থানায় নিয়ে যায়। স্কুল সূত্রে জানা গেছে ছাত্রীটির বয়স সতের। ছাত্রীটি বিগত
বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এবছর মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য ছাত্রীটি
স্কুলে ফর্ম ফিলাপ করার জন্য এসেছিল। অন্যদিকে, কৈলাসহর থানা সূত্রে জানা যায় যে, ছাত্রীটি
এই ঘটনা করেছে বলে পুলিশের কাছে নিজেই স্বীকার করেছে। ছাত্রীটি এও জানায় যে, নবম শ্রেণির
ছাত্ররা তাকে দেখে ইভটিজিং করছিল এবং তাকে ঢিল ছুঁড়ছিল। তাই, নিজেকে রক্ষার করার জন্য
এই কাজ করেছে। ছাত্রীটি পুলিশের কাছে এও জানায় যে, যে ছুড়ি দিয়ে আঘাত করেছে, সেই ছুড়িটি
অনলাইনে অর্ডার করে এনেছে। এই ঘটনায় বিদ্যানগর স্কুল সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য
বিরাজ করছে।
akb tv news
03.08.2026.

