নিজস্ব প্রতিনিধিঃ
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও অবিলম্বে গ্রেফতারের
দাবিতে শুক্রবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এই মিছিলে
অংশগ্রহণ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা। তাছাড়াও মিছিলে
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক
সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব সহ কর্মীরা
উপস্থিত ছিলেন।আগরতলা কংগ্রেস ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ
পথ পরিক্রমা করে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে যায়। পরবর্তীতে মহকুমা শাসক
অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ সভায় মিলিত হয়।মিছিলে অংশ নেওয়া কংগ্রেস কর্মী-সমর্থকরা
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গ্রেফতারের দাবী জানায় এবং তাঁর অবিলম্বে তাকে বরখাস্ত করার
দাবিও জানান। পরে কংগ্রেস কর্মীরা জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন
করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন -কে কেন্দ্র করে দেশের
বিভিন্ন প্রান্তে ভোটারদের নাম বাদ পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি
হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অভ্যন্তরে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও যে
প্রশ্ন ও অভিযোগ সামনে এসেছে, তার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।প্রদেশ কংগ্রেসের
পক্ষ থেকে বলা হয়, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা
ও জবাবদিহি থাকা জরুরি। সেই সঙ্গে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে
তাঁর পদত্যাগের দাবিও জানানো হয়।এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলা শহরে কংগ্রেস
কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
Akb tv news
25.09.2026.

