নিজস্ব প্রতিনিধিঃ
জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর
বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও ত্রিপুরা গাউছিয়া
সমিতি রাজনগর শাখার উদ্যোগে মঙ্গলবার মসজিদ প্রাঙ্গনে রক্তদান শিবির এবং বস্ত্রদান
কর্মসূচির আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠানের সূচনা
করেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।তাছাড়া উপস্থিত ছিলেন
সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীম উদ্দীন ও স্থানীয় কর্পুরেটর নিতু গুহ দে
সহ অন্যান্যরা।রামনগর বিধানসভা কেন্দ্রে এনিয়ে দ্বিতীয়বার কোন মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের
আয়োজন করা হয়। রামনগর ৪ নং রোডের শেষ প্রান্তে জামে মসজিদে আয়োজিত সেই রক্তদান শিবিরে
ব্যাপক সারা লক্ষ্য করা যায় এদিন।অনুষ্ঠানে
সকলকে রক্তদান নামক জীবন দানে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।
Akb tv news
08.09.2026.

