নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানী আগরতলার যান চলাচল স্বাভাবিক রাখা
এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগী
হয়েছে ত্রিপুরা ট্রাফিক দপ্তর। এরই অঙ্গ হিসেবে বুধবার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী
ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বাণিজ্য ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
হয়।বৈঠকে দুর্গাপূজার সময় মহারাজগঞ্জ বাজারে যানবাহনের চাপ, পণ্য ওঠানামা, পার্কিং,
পথচারীদের চলাচল এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবসায়ীদের কী ধরনের অসুবিধার মুখোমুখি
হতে হয়, সেই বিষয়গুলিও সরাসরি জানার চেষ্টা করা হয় ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে।ট্রাফিকের
এসপি কান্তা জাহাঙ্গির জানান, শুধুমাত্র দুর্গাপূজার সময় নয়, সাধারণ সময়েও যান চলাচল
আরও সুসংগঠিত করতে বাজারভিত্তিক এই ধরনের বৈঠক করা হবে। প্রতিটি বাজার ও বিভিন্ন ব্যবসায়ী
সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং ট্রাফিক
ব্যবস্থাপনার ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া
হবে।
Akb tv news
23.09.2026.

