আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যানজট প্রবণ পুরনো মোটরস্ট্যান্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    আসন্ন দুর্গাপূজার আগ মুহূর্তে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার শহরের  অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের যানজট প্রবণ এলাকা পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শন করেন মেয়র। তাঁর সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর রত্না দত্ত-সহ পুর নিগমের আধিকারিকরা। পরিদর্শনের সময় ট্রাফিক দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে অটোর উপস্থিতি, যাত্রী ওঠানামা এবং রাস্তার উপরেই যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে অভিযোগ। এরফলে সেই সকল বিষয় বিবেচনা করে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন মেয়র।  

     





    akb tv news 

    03.08.2026.


    3/related/default