আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এম বি বি বিমান বন্দরে চালু হল অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা উবের ও পর্যটন তথ্য কেন্দ্র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে প্রযুক্তি নির্ভর আধুনিক পরিবহণ ব্যবস্থার পথে আরও একধাপ এগোল রাজ্য। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে চালু হল অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা উবের এবং পর্যটন তথ্য কেন্দ্র। শুধু বিমানবন্দরেই নয়, ভার্চুয়াল সংযোগের মাধ্যমে আগরতলা রেলস্টেশন এবং জগন্নাথনগর রেলস্টেশনকেও এই পরিষেবার আওতায় যুক্ত করা হয়েছে। ফলে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ দুই রেলস্টেশনে আগত যাত্রীরা একইসঙ্গে অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করার সুবিধা পাবেন। নতুন এই পরিষেবার ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। মোবাইল ফোনে কয়েকটি ক্লিকেই ক্যাব বুক করতে পারবেন যাত্রীরা। এতে শেষ মুহূর্তে গাড়ি খোঁজার সমস্যা কমার পাশাপাশি প্রচলিত পরিবহণ ব্যবস্থার উপর নির্ভরতা এবং ভাড়া নিয়ে বিবাদের সম্ভাবনাও কমবে। অন্যদিকে, বিমানবন্দরে চালু হওয়া পর্যটন তথ্যকেন্দ্রের মাধ্যমে রাজ্যে আসা পর্যটকরা বিভিন্ন পর্যটনকেন্দ্র, থাকার ব্যবস্থা এবং স্থানীয় দর্শনীয় স্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশ পাবেন। এর ফলে ত্রিপুরায় আগত পর্যটকদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ত্রিপুরাকে আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা চালুর ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই রাজ্যের পর্যটন ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরও আকর্ষণীয় করে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানবন্দর ও রেলস্টেশনকে একই ডিজিটাল পরিবহণ ব্যবস্থার আওতায় আনার এই উদ্যোগ ত্রিপুরার পরিবহণ ও পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।








    akb tv news 

    03.08.2026.

     

     


    3/related/default