নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপাক্ষিক চুক্তি, জোট এবং এডিসি’র ভিসি নির্বাচনে আসন সমঝোতা নিয়ে রবিবার
সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা।প্রতিক্রিয়ায়
তিনি বলেন, আমাদের দীর্ঘ দিনের যে আন্দোলন, আমরা যে দাবিটা করেছিলাম আমাদের এখানে জনজাতিদের
যা অধিকার , বিশেষ করে ভূমির যে অধিকার এডিসি এলাকায় এটার জন্য আমরা আলোচনা করেছি।
আমাদের দাবি মেনে নিয়েছে কেন্দ্র। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার থেকে একটি প্রতিনিধি
দল এসে আমাদের বিভিন্ন সোসাইটির সঙ্গে কথা বলবে। পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে কথা
বলবেন বলে তিনি জানান। সেবিষয়ে মহারাজার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে এবিষয়ে নিশ্চিত
করেছেন যে ত্রিপুরায় খুব শীঘ্রই এক প্রতিনিধি দল আসবে। আশা করি এমাসেই আমাদের যে ত্রিপাক্ষিক
চুক্তি সেটা কার্যকর হবে বলে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান। নির্বাচনে জোটের ব্যাপারেও আমাদের কথা হয়ে গেছে বলে তিনি জানান।
Akb tv news
06.09.2026.

