আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছয়তলা বাড়ি।।বহু মানুষের আটকে থাকার আশঙ্কা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    রবিবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লিতে। দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ছয়তলা বাড়ি। বাড়িটি পেইং গেস্ট বা PG আবাসন হিসেবে ব্যবহৃত হত বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় প্রায় ৫০ জন ওই বিল্ডিংয়ে ছিলেন বলে খবর। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে ছয়তলা বাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কমপক্ষে ১২টি ইঞ্জিন। ধ্বংসস্তূপ সরাতে কাজে লাগানো হয়েছে এক্সকাভেটর। আরও ভারী যন্ত্রপাতি আনা হচ্ছে। উদ্ধারের সংখ্যা নিয়ে অবশ্য প্রশাসনের বিভিন্ন সূত্র থেকে ভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। সরকারি প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ছ’জনকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের তরফে তিন জনকে উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। ঠিক কতজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।








    Akb tv news 

    06.09.2026.



    ছবি- নেট থেকে সংগৃহীত। 


    3/related/default