আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একই ঘর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার।।মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    মঙ্গলবার রাজধানীর অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় এক বাড়ির বসত ঘর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতদের পরিচয় জানা গেছে। তারা হল- সুমন দেববর্মা  ও প্রিয়া দেববর্মা।জানা যায়, তারা লিভ ইন এ বসবাস করত এই বাড়িতে। একেবারে উপর তলায় উনার বোন এবং বোনের বর বসবাস করত। মৃতদেহের অবস্থা দেখে এবং গন্ধে বুঝা যায় যে মৃত্যু হয়েছে দু-তিন দিন আগেই। কিন্তু বাড়ির লোক সেই গন্ধ টের পায়নি। মঙ্গলবার সকালে সুমন দেববর্মার বোন ঘটনাটি টের পান। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের  ভিতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। প্রিয়া দেববর্মার দেহ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি সুমন দেববর্মাকে মৃত অবস্থায় ঘরে পাওয়া যায়।কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়নাত দন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।ঘটনাটি স্বাভাবিক মৃত্যু, না আত্মহত্যা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পূর্ব থানার পুলিশ। পাশাপাশি মৃতদের পরিচয় ও পারস্পরিক সম্পর্ক সহ ঘটনার অন্যান্য দিকও তদন্ত করে দেখা হচ্ছে।





    akb tv news 

    01.09.2026.

     


    3/related/default