নিজস্ব প্রতিনিধিঃ
আমরাও তো নির্বাচন চেয়েছিলাম। সেই অনুসারে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণাও
দিয়েছে।তাই নির্বাচন হবে। নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। কারন নির্বাচনটাই প্রয়োজন। আমাদের
এখনো কথাবার্তা চলছে তিপ্রা মথার সাথে।আশা করি আমরা এক সাথেই নির্বাচনে লড়াই করব। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই ভিলেজ
কমিটি’র নির্বাচন নিয়ে জোটের আভাস দিলেন মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা। তিনি বলেন, তবে এবিষয়ে যতক্ষণ না পর্যন্ত কথা চূড়ান্ত হবে ততক্ষণ পুরো
বিষয়টা বলতে পারছি না। কিন্তু একটা আশা আছে যে আমরা সবাই মিলে একসাথে লড়াই করব।
akb tv news
01.09.2026.

.jpg)