আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধর্মনগর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে গণধর্না ও ডেপুটেশন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    পরিশোধিত ও বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ফের পথে নামল ধর্মনগর ব্লক যুব কংগ্রেস। বুধবার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সহ মোট চার দফা দাবিকে সামনে রেখে ধর্মনগর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর DWS ডিভিশনের নির্বাহী বাস্তুকারের কার্যালয়ের সামনে এক ঘণ্টার গণধর্না ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করা হয়। যুব কংগ্রেসের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানীয় জলের অভাবে দুর্ভোগে রয়েছেন ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার মানুষ। কেন্দ্র সরকার প্রতিটি ঘরে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘জল জীবন মিশন’ প্রকল্প  গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হলেও ধর্মনগর এলাকায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বলে দাবি যুব কংগ্রেসের। যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘হর ঘর নল সে জল’ প্রকল্পের আওতায় ধর্মনগর DWS ডিভিশনে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে বিপুল অর্থ ব্যয় দেখানো হলেও বাস্তব পরিস্থিতির সঙ্গে সরকারি হিসাবের বিস্তর ফারাক রয়েছে। তাদের আরও অভিযোগ, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত জল জীবন মিশন প্রকল্পের আওতায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, স্মল বোর ডিপ টিউবওয়েল, পাইপলাইন স্থাপনসহ বিভিন্ন কাজে যে বিপুল অর্থ ব্যয়ের হিসাব দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তব কাজের যথেষ্ট অসঙ্গতি রয়েছে। মাটির নিচে যে পরিমাণ পাইপলাইন বসানো হয়েছে বলে সরকারি নথিতে দেখানো হয়েছে, তার একটি বড় অংশ বাস্তবে বসানো হয়নি বলেও অভিযোগ করেছে যুব কংগ্রেস। এছাড়াও যুব কংগ্রেসের দাবি, প্রকল্পের আওতায় স্থাপিত বহু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বর্তমানে অচল হয়ে পড়ে রয়েছে। যেসব প্ল্যান্ট থেকে জল সরবরাহ করা হচ্ছে, সেখান থেকেও অনেক ক্ষেত্রে আয়রনযুক্ত ও অপরিশোধিত জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। এই জল পান করে শিশু থেকে প্রবীণবিভিন্ন বয়সের মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলেও দাবি করা হয়েছে। এদিনের কর্মসূচি থেকে যুব কংগ্রেসের পক্ষ থেকে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ধর্মনগর DWS ডিভিশন ও ধর্মনগর DWS সাব-ডিভিশনে জল জীবন মিশন প্রকল্পের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়।

     




    akb tv news 

    02.08.2026.


    • নবীনতর

      ধর্মনগর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে গণধর্না ও ডেপুটেশন।।AKB TV News

    3/related/default