নিজস্ব প্রতিনিধিঃ
ফের সামাজিক অবক্ষয়ের ঘটনা প্রকাশ্যে এল। ১০ বছর ধরে পুত্র ও পুত্রবধূর
হাতে নির্যাতিত হচ্ছেন এক অসহায় মহিলা। ওই মহিলাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার
অভিযোগ উঠল। এই ঘটনা আমতলী থানার অন্তর্গত দক্ষিণ বাধারঘাট চারিপাড়া নব দিগন্ত ক্লাব
সংলগ্ন এলাকায়।ওই এলাকার বাসিন্দা লক্ষী রানী সরকার দীর্ঘদিন ধরেই ছেলে ও ছেলের বউয়ের
হাতে নির্যাতিত হচ্ছেন। জানা গেছে, বৃদ্ধা লক্ষ্মী রানী
সরকারের স্বামী খোকন সরকার প্রয়াত। উনার চার
মেয়ে এবং এক ছেলে।লক্ষ্মী রানী সরকার তার একমাত্র ছেলে সজলকে জাঁকজমক ভাবে বিয়ে করিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না এই ছেলেই
বিয়ের পর নিজের মা’কে এভাবে পর করে দেবে। দীর্ঘদিন ধরেই ছেলে এবং পুত্রবধূ মৌসুমী
দাস সরকারের বৃদ্ধা লক্ষ্মী রানী সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
মঙ্গলবারও সজল এবং তার স্ত্রী তার মায়ের উপর শারীরিক নির্যাতন করে, লাঠি দিয়ে আঘাত
করে বলে অভিযোগ।এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেন। এই অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে
লক্ষ্মী রানী সরকার মেয়েদের বাড়িতে আশ্রয় নেন। তিনি এখন আমতলী থানায় লিখিত মামলা দায়ের করেছেন।
পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে ঘটনাটি সঠিক তদন্ত অনুসারে পুত্র সজল ও পুত্রবধূ মৌসুমীর
বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
akb tv news
02.08.2026.

