আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তেলিয়ামুড়ায় উৎসবের মেজাজে হয় ভোট গ্রহণ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সোমবার সকাল ৭টা থেকে ত্রিপুরার টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরু হতেই তেলিয়ামুড়া আর ডি ব্লকের বিভিন্ন পোলিং স্টেশনে চোখে পড়ে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথমুখী মানুষের সংখ্যাও ক্রমশ বাড়তে থাকে। তেলিয়ামুড়া আর ডি ব্লকের তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় ভোটারদের। দীর্ঘ প্রায় ১০ বছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। ভোটারদের মধ্যে দেখা গিয়েছে উৎসাহ ও উদ্দীপনা। অনেকের কাছেই এই নির্বাচন নিজেদের এলাকার স্থানীয় প্রতিনিধি বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ফলে সকাল থেকেই বুথ মুখী মানুষের উপস্থিতিতে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় ছিল উৎসবের আমেজ। অন্যদিকে, মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কাউন্সিল এলাকাতেও সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন পোলিং স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তা কর্মীদেরও বিভিন্ন বুথে পরিস্থিতির উপর নজর রাখতে দেখা যায়।  তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলে বলে জানা গিয়েছে। 








    Akb tv news 

    28.09.2026.

     


    3/related/default