নিজস্ব প্রতিনিধি,
দুসরা অক্টোবর শুক্রবার ছিল মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিন। এদিন সকালে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনকের সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে সেই ছবি ও ভিডিও। এছাড়াও এক্স হ্যান্ডেলে হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি। আপলোড করেছেন একটি ভিডিওও। এদিন সকালে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। পরে সমাজ মাধ্যমে মহাত্মার মানবিকতা ও অহিংসার বাণী স্মরণ করেন তিনি। গান্ধী জয়ন্তীতে সোশাল মিডিয়ায় শ্রদ্ধার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
akb tv news
02.10.2026

