নিজস্ব প্রতিনিধিঃ
সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে গত ২৬শে অক্টোবর থেকে। তা চলবে আগামী ১লা নভেম্বর পর্যন্ত। এই সর্তকতা সচেতনতা সপ্তাহকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বৃহস্পতিবার অভয়নগরস্থিত সদর কার্যালয়ে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে।এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংহ অন্যান্য আধিকারিকরা।এদিন রক্তদান নামক মহৎ দানে সকলকে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী। এদিন শিবিরটি ঘুরে দেখেন তিনি।
Akb tv news
29.10.2026.

