নিজস্ব প্রতিনিধিঃ
লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তিপ্রা মথা প্রার্থীরা। মোহনপুর
মহকুমাধীন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের লেফুঙ্গা ব্লকের অধীন ১০টি ভিলেজ কমিটিতে
কোন নমিনেশনই দাখিল করেননি বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি।ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
এই ব্লকের ১০টি ভিলেজ কমিটির ৮০টি আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দল মনোনীত প্রার্থীরা।সোমবার
এডিসি’র ভিসি নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে
জয়ী প্রার্থীদের সার্টিফিকেট বিলি করা হয় লেফুঙ্গা কমিউনিটি হলে। সেখানে উপস্থিত
ছিলেন এডিসির যুবনেতা তথা নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা,দলের
ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা, রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক সহ জয়ী প্রার্থীরা।
এদিন জয়ী প্রার্থীদের নিয়ে আনন্দে মাতলেন জয়ী প্রার্থী সহ স্থানীয় নেতা কর্মীরা।
এই নির্বাচন নিয়ে মুখ্য কার্যনিবাহী সদস্য রুনিয়েল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি
হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, দলের গোটা রাজ্যে জয়জয়কার এবং উনার নিজ
এলাকায় সবকটি ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয়ের জন্য দলের
প্রতিষ্ঠাতা বুবাগ্রাকে ধন্যবাদ জানান।
Akb tv news
05.10.2026.

