আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ।। গুরুতর আহত দুই বাইক চালক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রবিবার শান্তিরবাজারের ট্রাই জংশন সংলগ্ন নতুন পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বাইক চালক। আহতরা হলেন বিলোনিয়ার বিদ্যাপীঠ কর্নার এলাকার বাসিন্দা কৃষ্ণ বৈদ্য এবং শান্তিরবাজার থানায় কর্তব্যরত হোমগার্ড নিত্যরয় জমাতিয়া। জানা গেছে, এদিন দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, কৃষ্ণ বৈদ্য বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিত্যরয় জমাতিয়ার বাইকে সজোরে ধাক্কা মারেন। এর ফলে দুই বাইক চালকই ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোমগার্ড নিত্যরয় জমাতিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার থানার পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

     

     




    Akb tv news 

    18.10.2026.


     

     


    • নবীনতর

      দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ।। গুরুতর আহত দুই বাইক চালক।।AKB TV News

    3/related/default