আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের রেশন কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি বিতরণ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শারদোৎসব ও দীপাবলি উপলক্ষে রাজ্যের রেশন কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার। প্রগতি এলাকার এক নম্বর রেশন শপে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী।রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উৎসবের মরশুমে রাজ্যের প্রায় ৯.৯২ লক্ষ রেশন কার্ডধারীকে বিনামূল্যে এই খাদ্য সামগ্রী প্রদান করা হবে। প্রত্যেক রেশন কার্ডধারী পাবেন ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা এবং ১ কেজি চিনি। রেশন দোকানের মাধ্যমে এই সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।উৎসবের মরশুমে সাধারণ মানুষের পরিবারের খরচের বোঝা কিছুটা লাঘব করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। এই কর্মসূচির জন্য বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বরাদ্দ করা হয়েছে। সরকারের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯.৩৫ কোটি থেকে ৯.৮৫ কোটি টাকা।

     




    Akb tv news 

    24.10.2026.

    3/related/default