আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্গাপূজাকে সামনে রেখে খোয়াই জেলায় প্রস্তুতি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে খোয়াই জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। এবছর খোয়াই জেলায় মোট ৪০৮টি দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৯৭। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর পূজার সংখ্যা বেড়েছে ১১টি। এই পূজাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার বিস্তারিত তথ্য তুলে ধরেন খোয়াই জেলার পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি।জেলা পুলিশ সুপার জানান, দুর্গাপূজার দিনগুলিতে আইন-শৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় ১১০০ জন টিএসআর, পুলিশ ও সিভিল পুলিশকর্মী মোতায়েন রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিটি পূজা কমিটি ও ক্লাবকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পূজামণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে সিসিটিভি নজরদারির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূজা কমিটি গুলিকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার ২৮টি থানায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতির উপর নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।





    Akb tv news 

    13.10.2026.



    3/related/default