নিজস্ব প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘতনা। দুর্গা পূজার
মহাষ্টমীর রাতে ধর্মনগরের বরুয়াকান্দি এলাকায় দুই ভাইয়ের মৃত্যু হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন
আরও এক ব্যক্তি। জানা যায়, খবর পেয়ে ধর্মনগর অগ্নিনির্বাপণ দপ্তরের কর্মীরা
ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের দ্রুত ধর্মনগর
জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শুভজিৎ রায় চৌধুরী ও জয়দীপ
রায় চৌধুরী নামে দুই ভাইকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের বাড়ি দেওয়ানপাশা
এলাকায়।হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু
হয়েছিল। দু’জনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় গুরুতর আহত বিজন নাথ
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।প্রাথমিক ভাবে পূর্ব শত্রুতার জেরে এই হামলার
ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিবেক বর্ধন, আকাশ দাস ও বিশাল নামে
তিনজন ওই হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ।তবে ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট
নয়।
Akb tv news
20.10.2026.

