আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্গা বাড়িতে আয়োজিত পূজায় পশ্চিম জেলার জেলা শাসক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মঙ্গলবার মহা নবমী। এদিন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমারের উপস্থিতিতে রাজধানীর দুর্গা বাড়িতে নবমী পূজা অনুষ্ঠিত হয়।এদিন মায়ের উদ্দেশ্যে বলিও দেওয়া হয়।পূজা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবমী থেকে শুরু করে দশমি পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেবিষয়ে জানান জেলা শাসক।তিনি জানান, আজ নবমী। আগামীকাল দশমী। এখানে পূজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করা হচ্ছে। পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে অতি সম্প্রতি কলকাতায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তার পর থেকে পুলিশ আরও সতর্ক। এদিকে, বড় বড় মণ্ডপ গুলিতে পুলিশ নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি ট্রাফিক  পরিষেবাকে জোরদার করা হয়েছে বলে তিনি জানান।







    Akb tv news  

    20.10.2026.

    3/related/default