নিজস্ব প্রতিনিধি,
আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিল ভারতীয় জনতা পার্টি । শুক্রবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উপস্থিতিতে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা আগরতলার সদর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এই কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানান ৫১ টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে এদিন মনোনয়ন জমা দেবার জন্য এই ব্যাপক প্রস্তুতি এবং একটাই ইস্যু উন্নয়নের বার্তা নিয়ে তারা জনতার কাছে যাবেন। প্রদেশ বিজেপি সভাপতিও জানালেন তারা একমাত্র উন্নয়নের বার্তা এবং সুশাসনের দিকটি নিয়ে জনতার কাছে যাবেন। জনতাই বিচার করবে তাদের এই উন্নয়নের বার্তার দিকটি। ইতিমধ্যেই স্পষ্ট ২১ টি আরবান বডি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে কি ভাবে উন্নয়নের কাজ হয়েছে। তার আশা জনগণ প্রতিটি ক্ষেত্রেই তাদের বিজয়ী করবেন।
akb tv news
06.11.2026

