নিজস্ব প্রতিনিধিঃ
আবারো দেশের মধ্যবিত্তের
পকেটে ছ্যাঁকা। বাড়ানো হল দুধের দাম। লিটার প্রতি ২ থেকে ৪ টাকা করে মূল্যবৃদ্ধির কথা
ঘোষণা করল মাদার ডেয়ারি। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে
সংস্থাটি। তবে আপাতত দিল্লি-এনসিআরের বাজারে বর্ধিত মূল্যে বিক্রি হবে মাদার
ডেয়ারি দুধ। দেশের অন্যত্র এই একই হারে দুধের দাম বাড়ানো হবে কিনা, তা নিয়ে কিছু
জানায়নি সংস্থাটি। জানা গেছে, লিটার পিছু ৪ টাকা করে দাম বেড়েছে ফুল ক্রিম
মিল্কের (পাউচ)। অর্থাৎ তা ৭২ টাকা থেকে
বেড়ে হল ৭৬ টাকা। অন্যদিকে, টোনড দুধের (বাল্ক) ৫৮ থেকে বেড়ে হল ৬০ টাকা। টোনড দুধ (পাউচ) ৬০ থেকে হল ৬২
টাকা। ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫৪ টাকা থেকে এখন হবে ৫৬ টাকা। অর্থাৎ এই
প্যাকেটগুলির ক্ষেত্রে দাম বাড়ল ২ টাকা। আবার মাদার ডেয়ারির গরুর দুধ ৬২ টাকা
থেকে হল ৬৫ টাকা। অর্থাৎ এক্ষেত্রে দাম বাড়ল ৩ টাকা। কিন্তু কী কারণে বৃদ্ধি করা হল দাম? এ প্রসঙ্গে
মাদার ডেয়ারির তরফে বলা হয়েছে, কৃষকদের থেকে দুধ কেনার দাম ক্রমাগতই বেড়ে চলেছে।
পাশাপাশি উৎপাদন মূল্যও ক্রমেই আকাশছোঁয়া হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাধ্যই তারা
দাম বাড়ানোর মত পদক্ষেপ করছে।
Akb tv news
11.11.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

