নিজস্ব প্রতিনিধিঃ
এনিয়ে দ্বিতীয়বার। দিওয়ালির ঠিক আগেই ফের
আমজনতার পকেটে টান। নতুন মাসের প্রথম দিন ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। পয়লা নভেম্বর
থেকেই নতুন দাম কার্যকর গোটা দেশে। কলকাতায় সবচেয়ে বেশি দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের।
পয়লা অক্টোবরে পর ফের নভেম্বরের শুরুতেই মূল্যবৃদ্ধি। কলকাতায় বাণিজ্যিক এলপিজির
১৯ কেজির সিলিন্ডারের দাম ১৭ টাকা বাড়ল। নতুন দাম বেড়ে হল ২ হাজার ৯৭১ টাকা। দিল্লি,
মুম্বই, চেন্নাইতেও ১৯ কেজি এলপিজির দাম বেড়েছে। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের নতুন
দাম ২ হাজার ৮২০ টাকা। মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম ১০.৫০ টাকা বেড়ে হল ২ হাজার
৭৬৪.৫০ টাকা। ১১.৫০ টাকা বেড়ে চেন্নাইতে ১৯ কেজি গ্যাসের নতুন দাম হল ২ হাজার ৯৯৪.৫০
টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা
হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস।
Akb tv news
01.11.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

