আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অগ্নিবীররা পরিষেবা দিতে পারবেন অতিরিক্ত ২ বছর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অগ্নিবীরদের। এবার থেকে অগ্নিবীররা পরিষেবা দিতে পারবেন অতিরিক্ত ২ বছর। সব মিলিয়ে চার থেকে মেয়াদ বেড়ে হল ৬ বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইত্যিমধ্যেই এই পদক্ষেপের সবুজ সংকেত দিয়েছে। এমনটাই জানিয়েছেন সিডিএস। ২ বছর অতিরিক্ত মেয়াদ শেষে অগ্নিবীরা চাইলে সরাসরি ভারতীয় সেনা বাহিনীতে যোগ দিতে পারবেন।সেনা সর্বাধিনায়ক বলেন, “২৫ শতাংশ অগ্নিবীরদের সেনাবাহিনীতে নেওয়া হয়। এবার বাকি ৭৫ শতাংশের জন্য মেয়াদ বাড়ল অতিরিক্ত ২ বছর। তাঁদের বেতনও বাড়বে। ৪+২, অর্থাৎ ছ’বছর পর তাঁরা চাইলে সেনা বাহিনীতে যোগ দিতে পারবেন।” এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রমণি বলেন, “সেনার তিন বাহিনী অগ্নিবীরদের পর্যালোচনা করেছে। এটা চলছিলই, তারপরই আমরা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অগ্নিবীরদের প্রথম ব্যাচ এবছর চার বছরের মেয়াদ সম্পূর্ণ করবে। তারপরই বাছাই পর্ব শুরু হবে। অতিরিক্ত মেয়াদের প্রথম বছর বেতন ৪৩, ৫০০ টাকা পাবেন অগ্নিবীররা। দ্বিতীয় বছরে পাবেন ৪৭ হাজার টাকা।”




    Akb tv news 

    04.11.2026.




    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default