নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পুর নিগম , পুর পরিষদ ও নগর স্থানীয় সংস্থা নির্বাচনকে
কেন্দ্র করে রাজ্যে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা এখনও
শেষ হয়ে যায়নি। আগামী এক থেকে দু’দিনের মধ্যেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
নেওয়া হতে পারে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সিপিআইএমের
রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, এই মুহূর্তে বিরোধী
দলগুলির প্রধান লক্ষ্য হল বিজেপি বিরোধী ভোট যাতে কোনওভাবেই বিভক্ত না হয়, তা
নিশ্চিত করা। বিভিন্ন বিরোধী দলের মধ্যে আলোচনা চলছে। আগামী ১০ই নভেম্বর মনোনয়ন
প্রত্যাহারের শেষ সময়সীমার আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুর ও নগর এলাকায়
নির্বাচনী সমঝোতা গড়ে উঠবে বলে তিনি আশাবাদী। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অভিযোগ
তুলে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের পাঁচটি পুর এলাকায় এবং সম্ভবত আরও কয়েকটি
স্থানে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের একাংশ শাসক দলকে সহযোগিতা করছে বলেও অভিযোগ
করেন তিনি। তাঁর দাবি, সব জায়গায় মনোনয়ন প্রক্রিয়া অবাধ ও নিরপেক্ষভাবে
সম্পন্ন হয়নি।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শান্তিরবাজার থেকে
ধর্মনগর পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়ার
দাবি ক্রমশ জোরালো হচ্ছে।
Akb tv news
07.11.2026.

