আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রহস্যজনকভাবে উধাও গৃহবধূ।। দিশেহারা স্বামী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    কুমারঘাট থানার কুকিছড়া এলাকা থেকে শ্যামলী দে মণ্ডলের রহস্যজনক নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও কোন হদিস মেলেনি তাঁর। দিশেহারা স্বামী অভিরঞ্জন মণ্ডল জানিয়েছেন, বিয়ের বার বছর চলছে তাঁদের এবং সাত বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হন শ্যামলী। শাশুড়ি এবং মেয়েকে বাড়িতে রেখেই তিনি চলে যান। নিখোঁজ গৃহবধুর বাপের বাড়ি সুকান্ত নগর এলাকায়। আত্মীয়-স্বজন এবং পরিচিত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে তিনি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং এলাকার মাতাব্বরদের বিষয়টি জানান। পরিশেষে, কোন উপায়ান্তর না দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন স্বামী। তাঁর সকাতর আবেদন, শ্যামলী দেবীকে যেখানেই দেখা যাক, যেন প্রশাসন অথবা সাধারণ মানুষ তাঁকে আটক করে দ্রুত পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় কুমারঘাট জুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।



    Akb tv news 

    17.11.2026.


    3/related/default