তিপরা মথার চাপের কাছে নতি স্বীকার করে ধলাই জেলার জেলা শাসক ডুম্বুরনগরের চার জন অঙ্গনওয়াড়ি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। তাদের বকেয়া বেতন সহ চাকরিতে পুনরবহাল করতে হবে।
বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন প্রবীণ আইনজীবী পুরুষত্তম রায়বর্মন। ২০২৩ সালে ডুম্বুরনগরে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পক্রিয়া শুরু হয়। বৈধভাবে চাকরি পক্রিয়ায় চার জন চাকরি পান। কিন্তু মথার নেতাদের তা পছন্দ হয়নি। এরা ডেপুটেশন দেয় ধলাই এর জেলা শাসকের কাছে। জেলা শাসক কিংবা সমাজ কল্যাণ দপ্তর কোনো রকম তদন্ত না করেই মথার দাবি মেনে চাকরি প্রাপ্ত দুই জনকে ছাটাই করে দেয়। ২০২৪ এর ফেব্রুয়ারিতে তাদের নিয়োগ বাতিল করা হয়। উচ্চ আদালত এর সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিলের পক্ষে রায় দিলেও ডিভিশন বেঞ্চ বকেয়া বেতন সহ তাদের পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দেয়। সেই সঙ্গে ধলাই এর জেলাশাসক সম্পর্কে বলে, চাপের কাছে আত্মসমর্পন করেছেন জেলা শাসক।আইনজীবী পুরুষত্তম রায় বর্মন পুরো বিষয়টি জানিয়েছেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১২ই নভেম্বর ২০২৬


.jpeg)
