নিজস্ব প্রতিনিধি,
অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। আপাতত স্থগিত
রাখা হয়েছে এই অপারেশন। পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা ফের মাথাচারা দিলে
প্রয়োজনে আবার গুড়িয়ে দেওয়া হবে জঙ্গি ঘাঁটি। সোমবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ
আলোচনা চলাকালীন সময়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি কোনও তৃতীয় পক্ষের চাপ নয়, পাকিস্তানের
কাতর আকুতিতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। এদিন অপারেশন সিঁদুর নিয়ে বলতে
গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “পহেলগামে ধর্ম দেখে দেখে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছিল। তারই বদলা নিয়েছে দেশের বীর সেনা জওয়ানরা।
জঙ্গিরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে তাদের।
28.07.2025

