আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ফের একবার ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলির উপর ১০ শতাংশ শুল্ক চাপানোর কথা শোনা গেল তাঁর মুখে। ট্রাম্পের হুমকি, ”আমাদের নিয়ে কাউকে খেলতে দেব না।” সেই সঙ্গে তাঁকে বলতে শোনা গেল, ”যদি দলটি কখনও অর্থপূর্ণভাবে গঠিত হয়, তাহলে খুব দ্রুত শেষ হয়ে যাবে।আসলে আগে তিনি বলেছিলেন, ডলারকে গুরুত্বহীন করে অন্য কোনও দেশের মুদ্রাকে সেই জায়গাটা দিতে চাইছে ব্রিকস। ডলারের অবক্ষয় ঘটানোর এই ‘প্রয়াস’ নিয়েই তোপ দাগতে দেখা গিয়েছিল তাঁকে। সেই বিষয়টিই এবার ফের তাঁর মুখে শোনা গেল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডলারের বৈশ্বিক মর্যাদা সংরক্ষণে যেমন তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তেমনই আমেরিকায় কখনও কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রাও তৈরি হতে দেবেন না বলে তিনি জানান।

    Akb tv news 

    19.07.2025

    3/related/default