ALOHA Abacus & Mental Arithmetic, Northeast Regional তরফে জানানো হয়েছে যে ত্রিপুরার ছয়জন মেধাবী ছাত্রছাত্রী ২০ জুলাই ২০২৫ তারিখে PH Grand Hall, নমপেন, কম্বোডিয়া-তে অনুষ্ঠিত ALOHA International Mental Arithmetic Competition-এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
ত্রিপুরার গর্বিত বিজয়ীরা বিশ্বজুড়ে শতাধিক প্রতিযোগীর মধ্যে আলোহার ছাত্রছাত্রীরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। এরা হোলো -
সিনান দেববর্মাঃহোলি ক্রস স্কুল -গ্র্যান্ড চ্যাম্পিয়ন
বিজু চাকমাঃডন বস্কো স্কুল -গ্র্যান্ড চ্যাম্পিয়ন
সৃষ্টিকা চৌধুরীঃশ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির -প্রথম রানার-আপ
চয়নিকা দেবনাথঃসেন্ট জোসেফ স্কুল, গোকুলনগর-দ্বিতীয় রানার-আপ
সোকাত গুরুং ঃশ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির-তৃতীয় রানার-আপ
নন্ডা চাকমাঃঅক্সিলিয়াম গার্লস স্কুল-তৃতীয় রানার-আপ
এই সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষ নয়, ত্রিপুরার যুবসমাজের আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের প্রতীক।
কূটনৈতিক সম্মাননা ২১শে জুলাই ২০২৫ তারিখে ত্রিপুরা প্রতিনিধিদলকে ভারতের রাষ্ট্রদূত ভানলালভাওনা বাওইতলুং কম্বোডিয়ায় আন্তরিকভাবে সংবর্ধনা জানান। এই সম্মাননা ছাত্রছাত্রীদের কৃতিত্ব এবং উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে।
আন্তর্জাতিক মানসিক গণিতে ত্রিপুরার গৌরবময় যাত্রা ত্রিপুরা পূর্বে নিম্নলিখিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে:
• বাংলাদেশ ও মালয়েশিয়া (২০১৭)
• বাংলাদেশ ও রাশিয়া (২০১৮)
• বাংলাদেশ ও চীন (২০১৯)
• বাংলাদেশ (২০২০)
• মালয়েশিয়া (২০২৩)
এই ধারাবাহিক আন্তর্জাতিক অংশগ্রহণ ALOHA নর্থইস্ট-এর নেতৃত্বে গড়ে ওঠা বিশ্বমানের প্রতিভার সাক্ষ্য বহন করে।
আলোহা নর্থইস্ট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রণবীর রায় এক বার্তায় জানিয়েছেন, “হৃদয় থেকে অভিনন্দন জানাই আমাদের ছয়জন চ্যাম্পিয়নকে, যারা আন্তর্জাতিক মঞ্চে ১০০% সাফল্য অর্জন করেছেন! এটি শুধু ত্রিপুরার নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য গর্বের মুহূর্ত। তাঁদের মেধা, শৃঙ্খলা ও অদম্য মনোভাব আবারও প্রমাণ করেছে যে আমাদের অঞ্চল প্রতিভার এক বিশাল ভাণ্ডার। ALOHA নর্থইস্ট-এর পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিভাকে আরও বিকশিত করে বিশ্বমঞ্চে আমাদের সাংস্কৃতিক ও শিক্ষাগত গৌরব তুলে ধরতে। উৎকর্ষের ঐতিহ্য ALOHA নর্থইস্ট হল উত্তর-পূর্ব ভারতের একমাত্র প্রতিষ্ঠান, যারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানসিক গণিত প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে চলেছে। আমরা এই গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে গর্বিত।"
আরশিকথা হাইলাইটস
৬ই আগস্ট ২০২৫

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)