নিজস্ব প্রতিনিধিঃ
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে
সোমবার আগরতলার মানিক্য এনক্লেভে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত
ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সাংসদ কৃতি দেব বর্মন ও মহারানী বিভূ দেবী
সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, ত্রিপুরার মত ছোট রাজ্যের
রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমেরিকার প্রেসিডেন্ট আজ থেকে ৯০
বছর আগে সম্মান জানিয়েছিলেন। তবে এই সম্মান মহারাজার নয়,এই সম্মান হল ত্রিপুরা রাজ্যের
লোকজনের সম্মান।এখন আপনি কোন কেন্দ্রীয় মন্ত্রীকে আমেরিকায় পাঠিয়ে দিন কোন সম্মান পাবে
না। কিন্তু আজ থেকে ৯০ বছর আগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমেরিকার
রাষ্ট্রপতি সম্মান জানিয়েছিলেন। তিনি আমার ঠাকুরদা বলে আমি এই কথা বলছি না। তিনি এমন
একজন মহারাজা ছিলেন, যার জন্য আজ আমরা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করতে পারি। তিনিই
বিমান বন্দর তৈরি করেছেন বলে প্রদ্যুৎ কিশোর জানান।
Akb tv news
18.08.2025

