আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বেসরকারি নিরাপত্তা কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে বিক্ষোভঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


    এসটিএসএফ সিকিউরিটি যোগানকারী সংস্থার টাকা আটকে রাখার অভিযোগে সোমবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেসরকারি নিরাপত্তা কর্মীরা। প্রসঙ্গত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে এসটিএসএফ সংস্থার ১৫ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করে।

    ২০২৫ সালের মে মাস পর্যন্ত ১৩,১৩,৭০৭/- টাকা বকেয়া রয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কাছে। এ টাকা মিটিয়ে না দেওয়া য় নিরাপত্তা কর্মীদের বেতন তিন মাস ধরে দিতে পারছে না সংস্থাটি। দীর্ঘদিন চিঠি দিয়ে বকেয়া পরিশোধের আবেদন করে ও কোন রকমের সালা না পেয়ে আজ তারা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানায়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৫ আগস্ট ২০২৫

     

    3/related/default