আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তুরস্কে জোরালো ভূমিকম্প অনুভূত।। কম্পনের মাত্রা ছিল ৬.১।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    রাশিয়ার পর এবার তুরস্কে জোরালো ভূমিকম্প অনুভূত হয়। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, রবিবার কম্পনের মাত্রা ছিল ৬.১। পশ্চিম তুরস্কের সমস্ত শহর কেঁপে উঠে। এরমধ্যে রাজধানী ইস্তানবুল এবং পর্যটকদের পছন্দের শহর ইজমিরও রয়েছে। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ও মৃত্যুর বিষয়ে এখনও খবর নেই। এদিকে, তুরস্কের টিভি চ্যানেল গুলি দেখিয়েছে, বালিকেসির প্রদেশে বহু বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা বেজে ৫৩ মিনিটে কেঁপে ওঠে পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল। কয়েক মিনিট পর ৪.৬ মাত্রার অফাটার শকে কেঁপে ওঠে বহু এলাকা। এক্স হ্যান্ডেলে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমে পড়েছে। এখনও পর্যন্ত ভয়াবহ বিপর্যয়ের খবর নেই।



    Akb tv news  

    11.08.2025


    3/related/default