আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐতিহ্যবাহী মেহের কালী বাড়িতে অনুষ্ঠিত হয় শ্যামা মায়ের পূজা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সোমবার ছিল দীপাবলি উৎসব। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সোমবার অমাবস্যা তিথি শুরু হয়েছে দুপুর ৩ টা ৪৬ মিনিটে।তা শেষ হয় মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। প্রতি বছরের মত এবছরও রাজধানীর প্রগতি পাড়াস্থিত ঐতিহ্যবাহী মেহের কালীবাড়িতে অনুষ্ঠিত হয় শ্যামা মায়ের পূজা। প্রসঙ্গত, মেহের কালীবাড়িতে অমাবস্যা যেদিন ছাড়ে সেদিন দিনের বেলায় অনুষ্ঠিত হয় কালী পূজা।সেই অনুসারে মঙ্গলবার মেহের কালীবাড়িতে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এদিন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সেখানে যান এবং মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এদিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের উপস্থিতিও ছিল লক্ষ্যনিয়।






    akb tv news 

    21.10.2025


    3/related/default