নিজস্ব প্রতিনিধি,
অতি সম্প্রতি কেন্দ্র সরকার নতুন বিলে ১০০ দিনের বদলে ন্যূনতম কাজের গ্যারান্টি ১২৫ দিন করার প্রস্তাব এনেছে। চলতি অর্থ বছরে রোজগার গ্যারান্টি প্রকল্পে ৮৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল। নতুন বিলে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় রোজগার গ্যারান্টি প্রকল্পে প্রতি বছর প্রায় ১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা ব্যয় হবে। কিন্তু তার মধ্যে কেন্দ্র খরচ করবে প্রায় ৯৫ হাজার কোটি টাকা। যার অর্থ, প্রায় সাড়ে ৫৫ হাজার কোটি টাকা রাজ্য সরকার গুলোকে বহন করতে হবে।এত দিন একশো দিনের কাজের কর্মীদের মজুরির পুরো খরচই কেন্দ্র দিত। আইনে সংশোধন করে মোদি সরকার সেই খরচের ৪০ শতাংশ বোঝা রাজ্যের উপরে ছেড়ে দিচ্ছে। এতে দেশের লাখ লাখ কৃষক, শ্রমিক এবং গৃহহীন মানুষ বিপদে পড়বেন বলেই মনে করছেন কংগ্রেস নেত্রী। এদিকে, ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন, “২০ বছর যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন সর্বসম্মতিক্রমে মনরেগা আইন পাশ হয়েছিল। সেটা একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল। এই প্রকল্প এতকাল দেশের গরিব, বঞ্চিতের মানুষের পেটে ভাত জুগিয়েছে।” তাঁর সংযোজন, ‘‘এটা দুর্ভাগ্যজনক বিষয় যে, সম্প্রতি সরকার মনরেগার উপর বুলডোজার চালিয়েছে। শুধু মহাত্মা গান্ধীর নাম মুছেছে তা নয়, মনগেরার আসল রূপ এবং কাঠামো যথেচ্ছ ভাবে পরিবর্তন করা হয়েছে। কোনও আলোচনা ছাড়াই, বিরোধীদের পরামর্শ ব্যতীত এ হেন কাজ করেছে কেন্দ্র।’’বিডিও বার্তায় এমনটাই উল্লেখ করেন তিনি l
akb tv news
21.12.2025

