আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যুতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যের এক প্রতিভাবান ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যু নিয়ে রবিবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এব্যপারে স্পষ্ট জানান, এই ধরনের ঘটনা কাম্য নয়। তিনি এই ঘটনা সম্পর্কে জেনে সাথে সাথে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান তারা এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে। আরেক জনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে চলেছেন। খুব শীঘ্রই সে অভিযুক্তকেও আটক করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। বিষয়টি দিল্লির নেতৃত্বের গোচরেও নেওয়া হয়েছে। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তিনি জানান,তিনি আগরতলা স্থিত এঞ্জেলের বাড়িতে যাবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। প্রসঙ্গত দেরাদুনে তাকে স্থানীয় কয়েকজন মিলে গুরুতর আঘাত করলে প্রায় ১৫ দিন চিকিৎসা চলার পরও তাকে বাঁচানো যায় নি।










    akb tv news 

    28.12.2025

    3/related/default