আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশায় শীতের পোশাকেও যেন স্বস্তি নেইll আগুনই একমাত্র ভরসা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    দিনের বেলা চলছে শৈত্য প্রবাহ। যদিও পৌষ মাসের তুলনায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই আছে। দু তিন দিন ধরে দিনের বেলা তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রী সেলসিয়াসে। যা আরো নামবে বলে আবহাওয়া দপ্তরের বক্তব্য। কিন্তু রোদের দেখা না মেলায় বেশ অনুভূত হচ্ছে শীত।শীতের পোশাকেও নেই স্বস্তি,খড়কুটার আগুনই যেন ভরসা।শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশায় শীতের পোশাকেও যেন স্বস্তি নেই। খড়কুটার আগুনই ভরসার নাম হয়ে উঠেছে গ্রামাঞ্চল সহ শহরাঞ্চলে সাধারণ মানুষের কাছে। একাধিক গরম কাপড়, হাত মোজা, কানটুপি, মুখে মাস্ক পরে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। তবুও যেন শীতকে হার মানানো দায়। আগরতলা শহর জুড়েই দেখা গেল বিভিন্ন জায়গায় কুন্ডলী পাকিয়ে আগুন পোয়াতে। শীতকে বেশ উপভোগ করছে পাশাপাশি শীত থেকে নিস্তারের ব্যবস্থা হিসেবেই ব্যবস্থা করেছে আগুনেরও।










    akb tv news 

    27.12.2025

    3/related/default