নিজস্ব প্রতিনিধি,
মৃত্যুর দুদিন পর রবিবার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হল ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রয়াত বিশ্ববন্ধু সেনের। রবিবার সকালে শোকস্তব্ধ পরিবেশে ধর্মনগরের অসংখ্য মানুষ শেষবারের মত প্রিয় জননেতাকে শ্রদ্ধা জানান।এদিন সকালে তাঁর নিজ বাসভবন থেকে মরদেহ প্রথমে বিজেপি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা কার্যালয় হয়ে অন্তিম যাত্রা শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়।ধর্মনগরের রাজপথ জুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে ফুলে ফুলে সাজানো শবযাত্রায় চোখের জলে শেষ বিদায় জানান সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই শেষযাত্রা এক আবেগঘন রূপ নেয় l প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ধর্মনগর সহ সমগ্র জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।
akb tv news
28.12.2025

