আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ককবরক ভাষার বিকাশে বিদেশী স্ক্রিপ্টের সাহায্যের প্রয়োজন নেইll মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার হেজামারা সিমনা মাল্টিপারপাস কমিউনিটি হলে ৩২ নং বুথে মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক আলবিপিন দেববর্মা, প্রদেশ বিজেপি নেতৃত্ব রতন ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী স্থানীয়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী যে সব দিকগুলি তাঁর মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরে একাধারে যেমন রাজ্য সরকার ককবরক , মনিপুরী সহ বিভিন্ন ভাষার বিকাশে কাজ করছে বলে উল্লেখ করেন তেমনি বিশেষ করে মারন ব্যাধি ক্যান্সার রোগ থেকে দূরে থাকার জন্য সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন ককবরক ভাষার বিকাশে বিদেশী স্ক্রিপ্টের সাহায্যের প্রয়োজন নেই। এক্ষেত্রে দেশের নিজস্ব স্ক্রিপ্ট বা জনজাতিদের নিজস্ব উদ্ভাবনী শক্তির প্রতি গুরুত্ব আরোপ করে তিনি এই ভাষার বিকাশে রাজ্য সরকার যে আন্তরিক এর প্রতি গুরুত্ব আরোপ করেন। এদিন মুখ্যমন্ত্রীর কথায় স্বাস্থ্য ক্ষেত্রে জন আরোগ্য যোজনার কথা যেমন উঠে আসে তেমনি তিনি বলেন রাজ্যে নতুন সরকার আসার পর ধলাই জেলাকে এস্পিরেসানাল জেলা করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছে। এদিন তিনি বলেন রাজ্যে জনজাতিদের উন্নয়নে যে সকল প্রক্লপগুলি নেওয়া হয়েছে সে গুলি দেখভালের জন্য জেলা স্তরে এবং মহকুমা স্তরে আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।












    akb tv news 

    28.12.2025

    3/related/default