আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিধানসভায় প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    শুক্রবার সকালে প্রয়াত হন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন l শনিবার দুপুরে তাকে শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরা বিধানসভা ভবনে। শনিবার তাঁর মরদেহ বিধানসভা প্রাঙ্গণে আনা হলে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বিধানসভা চত্বর। এদিন রাজ্যের রাজ্যপাল,মুখ্যমন্ত্রী,মন্ত্রিসভার সদস্যবৃন্দ,বিধানসভার বিধায়ক,প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রয়াত অধ্যক্ষের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি সাধারণ মানুষও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিশ্ববন্ধু সেনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। শালীনতা, নিরপেক্ষতা ও সাংবিধানিক মর্যাদা রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট ছিলেন বলে স্মরণ করেন তাঁর সহকর্মীরা। তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে অনেকের অভিমত ।শেষ শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত বিশ্ববন্ধু সেনের শেষকৃত্যের উদ্দেশ্যে মরদেহ ধর্মনগরে নিয়ে যাওয়া হয়।









    akb tv news 

    27.12.2025


    3/related/default