আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দিল্লির আবহাওয়া উন্নতির ক্ষেত্রে বিশেষ লক্ষণ নেইll হলুদ সতর্কতা জারিll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    শনিবার সকালে ঘন কুয়াশার চাদরে মুড়া ছিল রাজধানী দিল্লী। দিল্লির আবহাওয়া উন্নতির ক্ষেত্রে বিশেষ লক্ষণ নেই। সেই বিষয়টি সামনে রেখে শনিবার, রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে, এই দু’দিন ভোর নাগাদ দৃশ্যমানতা কম থাকবে।ট্রেন ও বিমান চলাচলে প্রভাব পড়তে পারে।এদিকে, শনিবারও দিল্লির একিউআই খারাপই রয়ে গিয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে, আগামী দিন গুলিতে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে।২৮ ও ২৯শে ডিসেম্বর ঘন কুয়াশা দেখা যাবে।আগামী ৩০ ডিসেম্বর থেকে কুয়াশার তীব্রতা কমবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ধোঁয়াশা ও দূষণের জেরে দীপাবলির পর থেকে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন।এদিকে, ত্রিপুরা রাজ্যেও সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ উঠানামা করছে।এর জেরে ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়ছে রাজ্যে।









    akb tv news 

    27.12.2025

    3/related/default