আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল কমপক্ষে ৮টি হাতির।। আহত শাবক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের মর্মান্তিক দুর্ঘটনা অসমে।শুক্রবার মাঝ রাতের অন্ধকার ও কুয়াশার কারণে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল কমপক্ষে ৮টি হাতির। জখম একটি শাবক। আর সেই ধাক্কার কারণে পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীদের কারও হতাহতের খবর নেই। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।এক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সাইরং- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস শুক্রবার রাত ২টো ১৭ মিনিটে দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে ১২৬ কিমি দূরে। হোজাই জেলার ওই জায়গাটি ‘এলিফ্যান্ট করিডর’ হিসেবে চিহ্নিত নয়। আচমকাই লোকো পাইলট দেখতে পান হাতির পাল দাঁড়িয়ে রয়েছে লাইনের উপরে। তিনি দ্রুত এমার্জেন্সি ব্রেক চিপে দেন। কিন্তু তা সত্ত্বেও এড়ানো যায়নি দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে ৮টি হাতি। লাইনচ্যুত হয় পাঁচটি বগি। দুর্ঘটনার পরই দ্রুত দুর্ঘটনা-ত্রাণ ট্রেন ও রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। সূত্রানুসারে, লাইনের উপরে যত্রতত্র হাতিদের দেহাংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া একসঙ্গে এতগুলি বগি লাইনচ্যুতও হয়ে পড়েছিল। ফলে স্বাভাবিক ভাবেই দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে অসম ও উত্তর-পূর্বের অন্যত্রও ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে।










    akb tv news 

    20.12.2025

    3/related/default