আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জানুয়ারি মাসেই শুরু হবে প্রভুবাড়ীর পুকুর সংস্কারের কাজ ।। মেয়র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বর্তমান রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে আগরতলা শহরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুকুরগুলিকে সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রানীপুকুর, ডিমসাগর, সাতলাখী পুকুর , কুমারী টিলা পুকুর সহ একাধিক পুকুরের সুন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে। কিছুদিন পূর্বে  মুখ্যমন্ত্রীর কাছে লক্ষী নারায়ণ বাড়ি এলাকার জনগণ প্রভুর বাড়ির পুকুরটি বে-দখলমুক্ত করে  সংস্কার করার আবেদন রাখেন। সেই মোতাবেক মেয়র সেই জায়গা পরিদর্শন করেন এবং বেআইনি দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ দেন। শুক্রবার বেআইনি দখলদারদের নির্মীয়মান  ঘরবাড়ি ভেঙ্গে দেয় নিগম। শনিবার সেই জায়গা পুনরায় পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকরা। এদিন তিনি পুকুরপাড়ের প্রতিটি বাসিন্দার উপস্থিতিতে তাদেরকে নিয়ে একটি বৈঠক করেন। সেখানে তিনি তাদেরকে বেআইনি দখল ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। সকলেই উনার সঙ্গে সহমত পোষণ করেন এবং যতটা সম্ভব দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার জন্য তারা সম্মত হন।প্রসঙ্গত প্রায় দেড় কানি জায়গার উপর রাজন্য আমলের এই পুকুরটি অবস্থিত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, প্রভু বাড়ির পুকুরকে বেআইনিভাবে দখল করে রাখা বাড়িঘর ভেঙ্গে ফেলে পুকুরটিকে পুনরুদ্ধার করে সংস্কার করা হচ্ছে। সংস্কারের অভাবে এই পুকুরটি ডাম্পিং স্টেশন হিসেবে এতদিন ধরে ব্যবহৃত হচ্ছিল।পাশাপাশি সংস্কারের অভাবে বেদখল ও হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় পুকুরটি সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এই পুকুরটিকে সংস্কার করা হলে পরিবেশ রক্ষা করা যাবে পাশাপাশি বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কাজে পুকুরটিকে ব্যবহার করা যাবে। আগামী জানুয়ারি মাস থেকে সংস্কারের কাজ শুরু হবে বলেও তিনি জানান।

     













    akb tv news 

    20.12.2025


    3/related/default