আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়ে আইনে পরিণত হল বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ  

    এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়ে আইনে পরিণত হল মোদী সরকারের আনা বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল। সংক্ষেপে যাকে বলা হয় ‘জিরামজি’ বিল।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জিরামজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল এদিন মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি। মনরেগাকে ‘সরিয়ে’ গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করতে মোদী সরকারের আনা নতুন বিল সংসদে পেশের পর আইনে পরিণত হল মাত্র পাঁচদিনের ব্যবধানে।উল্লেখ্য, মনমোহন সিংয়ের জমানায় শুরু হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আক্ট বা মনরেগা। তবে দেশের জনসাধারণের কাছে এটি ছিল ১০০ দিনের কাজ। এবার সেই আইনী কাঠামোতেই বদল ঘটাল কেন্দ্রীয় সরকার।২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরির উদ্যোগকে সামনে রেখেই মোদী সরকার আনল ভিবি জিরামজি বিল।









    akb tv news 

    22.12.2025

    3/related/default