আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সচিবালয়ে পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে "রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদ"-এর ১৭তম সভা অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    সোমবার সচিবালয়ে "রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদ"-এর ১৭ তম সভা অনুষ্ঠিত হয়। এই সভার পৌরহিত্য করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই সভায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব, ত্রিপুরা পুলিশের আইজি (আইন - শৃঙ্খলা), খাদ্য দপ্তরের বিশেষ সচিব, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা, খাদ্য দপ্তরের অধিকর্তা,   ট্রাফিক পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। রাজ্যের ৮ (আট) টি জেলার জেলা শাসক ও এস পি’ রা ও  ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন  এই ধরনের বৈঠক প্রতি তিন থেকে চার মাস অন্তর অন্তর করা হয়ে থাকে। এই ধরনের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তিনি এদিন জানান কেন্দ্রীয় সরকারের গুড সামারিটন প্রকল্পের নাম বদলে এখন রাহাবির প্রকল্প ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অর্থ রাশি ৫ হাজার থেকে বৃদ্ধি করে ২৫ টাকা পর্যন্ত করা হয়েছে। এদিন বিভিন্ন জেলা থেকে গত কয়েক মাসে ৮ জনকে এই প্রকল্পের অধীন সে অর্থ রাশি প্রদান করার সাথে তাদেরকে দফতরের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। তিনি জানান যে আগামী কয়েকদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রোড সেফটি কাউন্সিলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। যেখানে জনজীবন আরও কি ভাবে রক্ষা করা যায় , দুর্ঘটনা যাতে আরও কি ভাবে কম হয় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। আগামী জানুয়ারি মাসে রোড সেফটি মাস পালন করা হবে। জনগণকে সচেতন করার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। 
















    akb tv news 

    22.12.2025

    3/related/default