নিজস্ব প্রতিনিধিঃ
প্রতি বছরের মত এবছর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সোমবার রাজধানীর লক্ষী নারায়ণ বাড়িতে অনুষ্ঠিত হয় শিব মহাযজ্ঞ। এবছর এই শিব মহাযজ্ঞ ৬৮ বছরে পদার্পণ করেছে।শিব মহাযজ্ঞকে ঘিরে লক্ষ্মীনারায়ণ বাড়িতে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড়ও বাড়তে থাকে।মানুষের শান্তি ও মঙ্গলের লক্ষ্যে এই যজ্ঞ করা হয়ে থাকে। ১২ ঘণ্টা ব্যাপী চলে এই অনুষ্ঠান। ৬৮ বছর ধরে এই যজ্ঞ করা হচ্ছে বলে লক্ষ্মীনারায়ণ বাড়ির কর্মকর্তারা জানিয়েছে।
akb tv news
22.12.2025

