আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঘন কুয়াশার জেরে মৌসুম ভবনের তরফে দিল্লিতে কমলা সতর্কতা জারি।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    দেশের রাজধানী দিল্লি ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে। অপরদিকে, দৃশ্যমানতা নেমে গিয়েছে শূন্যে। এই পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লিতে।এর জেরে ১২৮টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০টি উড়ানের সময়সূচি বদল করা হয়েছে। ব্যাহত হয় রেল পরিষেবা। নয়ডায় বন্ধ করে করে দেওয়া হয়েছে স্কুল। সবমিলিয়ে অত্যন্ত বিপজ্জনক দিল্লির পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টায় দিল্লির বাতাসের গুনগত মান বা একিউআই ছিল ৪০৩। যা ভয়ানক খারাপ বলে ধরা হয়। ধোঁয়াশার জেরে দিল্লি বিমান বন্দরের আশপাশের দৃশ্যমানতা নেমে যায় ১২৫ মিটারে। ঘন কুয়াশার জেরে মৌসুম ভবনের তরফে দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি। রবিবারই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েক দিন অত্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।


















    akb tv news 

    29.12.2025

     


    3/related/default