নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার স্টেট পঞ্চায়েতরাজ ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে পিপলস
প্ল্যান ক্যাম্পেইন নামে এক কর্মশালার আয়োজন করা হয়।প্রদীপ জ্বালিয়ে সেই কর্মশালার
আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত
দফতরের মন্ত্রী কিশোর বর্মণ।উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত
সভাধিপতি বিশ্বজিত শীল ও সিপাহিজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ আরও
অনেকে।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মণ বলেন, পিপলস প্ল্যান ক্যাম্পেইন
নামে এক কর্মশালার আয়োজন করা হয় এখানে।তার মাধ্যমে পঞ্চায়েত স্তরে বাজেট কিভাবে নির্মাণ
করতে হয় তা নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়।ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যেমন আমাদের বাজেট হয়,
ঠিক তেমনি দফতরের ক্ষেত্রেও আমরা বাজেট তৈরি করব। সেই বাজেট তৈরি হবে পঞ্চায়েত স্তর
থেকে বলে তিনি জানান।
akb tv news
29.12.2025

