এবার জাপানকে টেক্কা দিল ভারত। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির
দেশের মুকুট গেল ভারতের
মাথায়। কেন্দ্র সরকারি সূত্র বলছে, বর্তমানে ভারতের অর্থনীতির মোট মূল্য ৪.১৮
ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে চতুর্থ স্থান দখল
করল ভারত। আমেরিকা, চীন আর জার্মানিই ভারতের চেয়ে এগিয়ে। অর্থ মন্ত্রকের তরফে এক
বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৃহৎ
অর্থনীতি। যে গতি নিয়ে দেশ এগিয়ে চলেছে সেখানে
২০৩০ সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে ৭.৩ ট্রিলিয়ন ডলারে। ভারতের
জিডিপি ২০২২ সালে ছিল সাড়ে তিন ট্রিলিয়ন মার্কিন ডলার। তা ইতিমধ্যেই দ্বিগুণের
কাছে। এই শতাব্দী শেষেই এই সংখ্যা প্রায় ৩
গুণ হয়ে ৭.৩ ট্রিলিয়ন ডলারে পরিণত হবে। ভারত
সরকারের লক্ষ্যমাত্রা ছিল, ২০২৭ সালের
মধ্যে দেশকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে তুলে ধরা। ব্যাঙ্কিং বিনিয়োগ
সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পাঁচ
ট্রিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার টার্গেট
পূরণ করতে পারবে ভারত।
akb tv news
31.12.2025

